বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ও ভোজসভায় যোগ দেবেন। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

 সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী ৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে যাবেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন।

আর.এইচ / আই.কে.জে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250